, , ,

শিরোনামঃ-




তাড়াশে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিটের শিকার নৈশপ্রহরী,আটক২

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২৩, ২৩:৫৯ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজের নৈশ্যপ্রহরী মোঃ মোজাম্মেল হক (৫৫) কে পিটিয়ে আহত করছে মাদকসেবীরা। সোমবার রাতে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা ইসলামপুর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কলেজের নৈশ্যপ্রহরীর ছেলে নাজমুল হক বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছেন। তাড়াশ থানার ওসি মোঃ শহিদুল ইসলাম নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে মাদক সেবনকারী ও হামলায় জড়িত প্রধান আসামী দোবিলা গ্রামের রেশমা খাতুনের ছেলে মোঃ সাব্বির হোসেন (২০) ও মোবারক হোসেনের ছেলে মোঃ শাকিল (২০) গ্রেফতার করা হয়েছে ।
মামলা সুত্রে জানা যায়, দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের নৈশ্য প্রহরী মোজাম্মেল হক প্রতিদিনের ন্যায় কলেজে ডিউটি পালন করতে যান। এ সময় রাত সাড়ে ৮টার দিকে দোবিলা গ্রামের চিহিৃত মাদকসেবী মোঃ সাব্বির হোসেন (২০) ও  মোঃ শাকিল (২০) ৫/৬জন কলেজ মাঠে গাজাঁ সেবন করছে। তাৎক্ষনিক কলেজ মাঠে তাদের তাদের মাদকসেবন করতে বাধা দেন। তাদের বাধা দিলে তারা অকথ্য  ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে এলোপাতাড়ী মারধর শুরু করে। মামলার প্রধান আসামী সাব্বিরের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় নৈশ্র প্রহরী মোজাম্মাল হকের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মাদক সেবককারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে তাড়াশ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের রেফার করা হয়েছে।
দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান জানান, মাদকসেবনে বাধা দেয়ায় নৈশ প্রহরী মোঃ মোজাম্মেল হককে পিটিয়ে আহত করায় তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে ও থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET