, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোদাগাড়ীতে জালে আটকা পড়লো দূগাপুরের নিখোঁজ জেলের লাশ




গোদাগাড়ীতে জালে আটকা পড়লো দূগাপুরের নিখোঁজ জেলের লাশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২৩, ১৭:৩৫ | 931 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে বৃষ্টির সময় পুকুরের মাছ ভেসে যাওয়া আটকাতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মোকসেদ আলীর (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাজশাহীর গোদাগাড়ীর কমলাপুর বিল থেকে ওই জেলের লাশ উদ্ধার করা হয়।
মোকসেদ আলী দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা। শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ।
তিনি বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সারাদিনের টানা বৃষ্টিতে গোদাগাড়ীর পাতিকোলা ও কমলাপুর বিলের শত শত পুকুর ভেসে যেতে থাকে। ওই সময় কমলাপুর বিলে এক মালিকের পুকুর রক্ষার জন্য বৃহস্পতিবার ২৫ জন শ্রমিক দুর্গাপুর উপজেলা থেকে সেখানে গিয়েছিলেন। পুকুরের মাছ ধরার কাজে নিয়োজিত ২৫ জন শ্রমিক এই স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে ২৪ জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলেন মোকসেদ আলী নামের একজন।
ওসি আরও বলেন, শুক্রবার রাতে মাছ ধরার জালে মোকসেদ আলীর মরদেহ আটকা পড়েছিল। শনিবার সকালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের লোকজনও এসেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET