, , ,

শিরোনামঃ-




আএমপির ২ জন সদস্য শুদ্ধাচার পুরস্কার পেলেন 

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২৩, ১৭:৫৭ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সততা, দক্ষতা, শৃঙ্খলার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২ জন সদস্য।

আরএমপি’র শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম এবং আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মো: রাসেলুর রহমান।

রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র মাসিক কল্যাণ সভায় আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মোঃ রাসেলুর রহমানকে কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতস্বরুপ শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

এরআগে পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম গত মাসের (১৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর নিকট হতে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) গ্রহন করেন।

এ সময় আরএমপি’র কমিশনার শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২১৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুই জন ডিআইজি, একজন লে. কর্ণেল, একজন অতিরিক্ত ডিআইজি, ১৫ জন পুলিশ সুপার, ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ জন সহকারী পুলিশ সুপার, ২১ জন পুলিশ পরিদর্শক, ৩৭ জন সাব ইন্সপেক্টর, ৪ জন সার্জেন্ট, ১৯ জন সহকারী সাব ইন্সপেক্টর, পাঁচ জন নায়েক, ৭৮ জন কনস্টবল, একজন সিপাহী এবং ১০ জন সিভিল স্টাফ রয়েছেন।

শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET