, , ,

শিরোনামঃ-




রুয়েটে নিয়মিত গবেষণা সংকলন প্রকাশের উদ্যোগ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০২৩, ১৮:০৭ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্প্রতি সম্পাদিত এবং চলমান গবেষণা প্রকল্পগুলোর গবেষনা প্রতিবেদন প্রকাশের জন্য নিয়মিত গবেষণা সংকলন “জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এন্ড এ্যাপলাইড সায়েন্স (জেইএএস)” প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য ও ইডিটোরিয়াল বোর্ডের এডিটর-ইন-চীফ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও গবেষণা সংকলন প্রকাশনা কমিটির এডিটর অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।
এই সভা উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আলী হোসেন, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নুরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সজিব উদ্দিন এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মতিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET