, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত




গুইমারাতে শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২৩, ১৭:৫৮ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন শ্রী শ্রী দুর্গাপূজা উপলক্ষে গুইমারাতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার জন্য প্রতিটি মন্ডপ বাধ্যতামূলক সিসি ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এবছর গুইমারাতে ৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উপজেলার মন্ডপ গুলোতে  যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অতীতের মতো সৌহার্দ্য, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উৎসব মুখর ভাবে দুর্গাপূজা সম্পন্ন হয় এজন্য উপজেলা প্রশাসন,থানা পুলিশ,আনসার ভিডিপির পক্ষ থেকে প্রতিটি মন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তা প্রদান, সার্বক্ষনিক ভাবে বিদ্যুৎ সংযোগ সহ মন্ডপ কমিটির উদ্যোগে নিজস্ব স্বেচ্ছা সেবক নিয়োগ করার সিদ্ধান্ত করা হয়েছে।সেই সাথে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে যাতে করে দুর্গাপূজায় বিশৃংখলা ও নাশকতা মূলক কর্মকান্ড করতে না পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

এসময় বক্তারা বলেন,গুইমারাতে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির রয়েছে। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে থাকেন।তারপরও দুর্গাপূজার সময় যাতে করে কোন অশুভ মহল ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে না পেরে এজন্য সবাইকে সহযোগিতা করার জন্য তারা আহ্বান জানান বক্তারা।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি প্রধান অতিথি ছিলেন,গুইমারা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। অন্যদের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ রাজীব চন্দ্র কর,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,উপজেলা কৃষি অফিসার  ওস্কার বিশ্বাস,উপজেলা মহিলা কর্মকর্তা মোছা: হাছিনা আলম,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাচাথোয়াই মগ,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সামীরন পাল,উপজেলা যুবলীগ সভাপতি বিল্পব শীলসহ পুজা মন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক,আনছার ভিডিপির প্রতিনিধি এবং উপজেলা বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET