, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পাওয়ায় নাঙ্গলকোটের সন্তান জহিরকে সংবর্ধনা




কেন্দ্রীয় ছাত্রলীগে পদ পাওয়ায় নাঙ্গলকোটের সন্তান জহিরকে সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২৩, ২২:৩২ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 মোঃ শাহাদাত হোসেন, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-  বঙ্গবন্ধুর হাতের গঁড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাঙ্গলকোটের কৃতি সন্তান জহিরুল ইসলামকে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে। তিনি সর্ব প্রথম বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার আগমন উপলক্ষে শনিবার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, মাদ্রাসা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল, মাইক্রোবাসের বহর নিয়ে নেতাকে স্বাগতম জানিয়ে নাঙ্গলকোটে এনে ফুলেল শুভেচছা দেয়া হয়। জহিরুল ইসলাম নাঙ্গলকোটে এসে পৌরসদরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আবদুল জলিল, পৌরসভা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুলসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও মাদ্রাসা ছাত্রলীগের নেতাকর্মী প্রমূখ। এর আগে কুমিল্লা, লালমাই, সদর দক্ষিণ, লাকসাম উপজেলার ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET