, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রানীশংকৈল বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত ।




রানীশংকৈল বাচোর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৩, ২০:৩৮ | 1634 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৬ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 ৬নং ওয়ার্ড সভাপতি তুলেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ভাইস-চেয়ারম্যান সোহেল রানা । সভায় প্রধান বক্তা  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী আবির, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হাবীব ডন, স্বেচ্ছাসেবক লীগের নেতা ও রানীশংকৈল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন , ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াসিম আলী,সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লিটন আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আরজুনা বেগম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান ,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তফা কামাল ও ফলেন পাল ।
এসময় সম্মেলনের মাধ্যমে ৬ নং ওয়ার্ডের সভাপতি হিসাবে নিমাই চন্দ্র এবং সাধারণ সম্পাদক হিসাবে আবু নাইম কে ঘোষণা করা হয়। নির্বাচিত এই কমিটি আগামী ৩‌বছরের জন্য দায়িত্ব পালন করবে ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু জাফর।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET