, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত 




গুইমারাতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত 

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২৩, ১৪:২২ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বড় পর্দায় কেন্দ্রীয় ভাবে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন ও শেখ রাসেল পদক অনুষ্ঠান সম্প্রচার উপভোগ এবং পুরুস্কার বিতরণ করা হয়।

বুধবার(১৮অক্টোবর২০২৩)সকাল ৯ টায় গুইমারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা,গুইমারা থানা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে থেকে বিশাল এক র‌্যালী বের হয়।র‌্যালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, মুক্তযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেয়।

পরে উপজেলা  নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ রাজীব চন্দ্র কর,উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রাসাথোই মগ, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা শেখ রাসেল এর আত্মজীবনি সংক্রান্ত বিষয় বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সর্বশেষে উপস্থিত বক্তৃতা/আবৃত্তি, চিত্রাঙ্কন, প্রেজেন্টেশন প্রস্তুত, প্রোগ্রামিং বা কুইজ ও শ্রেষ্ঠ ল্যাব নির্বাচন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এদিগে গুইমারা উপজেলা আওয়ামীলীগ,অংগ্য ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET