, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপল‌ক্ষে অসহায় ব্যক্তিদের রিকশা উপহার দি‌লেন-জান্নাত আরা তালুকদার হেনরী




শহীদ শেখ রাসেল এর জন্মদিন উপল‌ক্ষে অসহায় ব্যক্তিদের রিকশা উপহার দি‌লেন-জান্নাত আরা তালুকদার হেনরী

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২৩, ১৮:১৩ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপল‌ক্ষে ১০ জন অসহায় ব্যক্তিদের স্বাবলম্বী করতে রিকশা উপহার দি‌য়ে‌ছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

আজ ১৮ অ‌ক্টোবর বুধবার বিকাল ৫টার দিকে নাজমুল চত্বর সংলগ্ন নিজ বাসভবনের সামনে থে‌কে সখিনা মোতাহার কল্যাণ ট্রাষ্টের আ‌য়োজ‌নে এই ১০টি চাবি হস্তান্তর করেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিশিষ্ট সমাজসেবক লাম এন্টারপ্রাইজের পরিচালক আলহাজ্ব শামীম তালুকদার লাবু। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অসহায় ব্যক্তিরা রিকশা পেয়ে আবেগপ্লুত হয়ে প‌ড়েন এবং বঙ্গবন্ধুর পরিবারও জান্নাত আরা তালুকদার হেনরীর জন্য দোয়া কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET