, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে ও‌মেন কল সেন্টার ট্রেনিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন




সিরাজগ‌ঞ্জে ও‌মেন কল সেন্টার ট্রেনিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৩, ১৮:৩৯ | 989 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক হার পাওয়ার প্রকল্পের আওতায় সারাদেশের ন‌্যায় সিরাজগ‌ঞ্জে সদর উপজেলায় ও‌মেন কল সেন্টার ট্রেনিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৮ই অক্টোবর বুধবার দুপুর ২ টার দি‌কে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি ভার্চুয়ালি এই ও‌মেন কল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত ও‌মেন কল সেন্টার ট্রেনিং প্রশিক্ষন অনুষ্ঠান‌টি প্রজেক্ট ম‌্যা‌নেজার তাহা‌সিন চৌধুরীর সভাপতি‌ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রকিবুল হাসান।

বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউ‌টি সুলতানা, প্রশিক্ষক রা‌জিবুল খান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী, নারীদের কর্ম ক্ষেত্রে ক্ষমতায়নের জন‌্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আপনারা প্রশিক্ষণ শেষে দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত হয়ে কাজ করবেন।

উল্লেখ্য পাঁচ মাস ব্যাপী ও‌মেন কল সেন্টার প্রশিক্ষণে ২৫ জন নারী ছাত্রী অংশগ্রহণ কর‌বেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET