মোংলায় ভ্যান স্পর্শ করায় চালক (৪৫)কে পিটিয়ে হত্যা করেছে এক বখাটে যুবক। বুধবার (২৫ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা পৌর এলাকার মেরিন রোডের মামার ঘাটে এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক আল আমিন চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকার সবুর শেখের ছেলে। বখাটে ঘাতক হেলাল ভূঁইয়া (২৫) মোংলা স্থায়ী ও অস্থায়ী বন্দর পারাপার সমিতির সভাপতি মোঃ শহিদুল ভূইয়ার ছেলে।
স্থানীয়ভাবে জানা গেছে, বুধবার দুপুরে আলামিন ভ্যান চালিয়ে যাওয়ার সময় জনৈক হেলালের শরীরে ভ্যান স্পর্শ করে। এরপর দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হেলাল ক্ষিপ্ত হয়ে ভ্যানচালক আল- আমিনকে কিল ঘুসি মারতে থাকে। পরবর্তীতে দুজনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ভ্যান চালক অচেতন হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মোংলা ভ্যান রিক্সা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, ঘাতক হেলাল একজন মাদকাসক্ত এবং একাধিক মামলার আসামি। ভ্যান তার গায়ে স্পর্শ করার কারণে পিটিয়ে আল আমিনকে হত্যা করেছে সে।
ঘটনার বিষয়ে সহকারী পুলিশ সুপার মোংলা সার্কেল মুশফিকুর রহমান তুষার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যাক্ষদর্শীরদের তথ্যানুযায়ী আসামিকে চিহ্নিত করতে পেরেছি। ঘটনার সাথে জড়িতকে আটকের চেষ্টা চলছে এ ঘটনায় থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
Please follow and like us:









