, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় ৯টি বোমা উদ্ধার 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২৩, ২১:০৮ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় খালেদা জিয়ার মুক্তির লিফলেট ও টেকব্যাক বাংলাদেশ লেখা লিফলেটসহ ৯টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এর আগে একাধিক বোমা বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের পাশে এই ঘটনা ঘটে।
পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আটলিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে ছয় থেকে ৭টি বোমা বিস্ফোরণ করে দূর্বৃত্তরা কিছু লিফলেট ও একটি বোমা ভর্তি ব্যাগ ফেলে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। মাথায় হেলমেট থাকায় কাউকে চিনতে পারেনি বলেও জানিয়েছেন তারা।
আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে আমরা বাজারের ভূমি অফিস মোড়ে অগ্রণী যুব সংঘ ক্লাবে মিটিং করছিলাম। এ সময় বিকট শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে দেখি মানুষ দৌড়াচ্ছে।
ডুমুরিয়া থানার ওসি (অপারেশন) কবিরুল হোসেন ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, ৬ থেকে ৭টি বোমা বিস্ফোরণ হয়েছে এবং ৯টা তাজা বোমা ও টেকব্যাক বাংলাদেশ লেখা লিখলেট উদ্ধার করেছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET