, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে নতুন শিক্ষাক্রম-২০২৩ বাস্তবায়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা




আটোয়ারীতে নতুন শিক্ষাক্রম-২০২৩ বাস্তবায়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০২৩, ১৮:৫০ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নতুন শিক্ষাক্রম -২০২৩ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও ভ্রান্ত ধারণা নিরসনে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যায়ের আয়োজনে মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয় চত্বরে। সভায় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় নতুন শিক্ষাক্রমের ভ্রান্ত ধারণা নিরসনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা। আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, তারা মোহন বর্মন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান সরকার, নুরুল্লাহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন ইস্যু না পেয়ে এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছেন । রাজনৈতিক একটি প্রতিপক্ষের এতে ইন্ধন আছে। এছাড়াও যে সমস্ত শিক্ষক কোচিং বাণিজ্যের সাথে জড়িত তারাও নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করছে। কারণ ওই শিক্ষকরা অতিরিক্ত আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ অতিথি বলেন, শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেক বেশী পড়বে, নিজেরা সক্রিয়ভাবে পড়বে,শিখবে। দলগত কাজ করে আবার তা নিজেরাই উপস্থাপন করবে, শুধু জ্ঞান নয় দক্ষতাও অর্জন করবে। আর মূল্যায়ন হবে প্রতিটি কাজের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET