, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • যুবদল কেন্দ্রীয় নেতা ইসহাক আলী সরকারের সাজা বাতিলের দাবিতে ডিইএব এর ১৫১ সদস্যের বিবৃতি




যুবদল কেন্দ্রীয় নেতা ইসহাক আলী সরকারের সাজা বাতিলের দাবিতে ডিইএব এর ১৫১ সদস্যের বিবৃতি

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৩ ২০২৩, ১৬:৩৫ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারকে একটি মামলায় আদালত দুই বছরের সাজা প্রদান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর ঢাকা জেলার আহ্বায়ক প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান আমিন,  সিনিয়ার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী লিন্টন এবং সদস্য সচিব প্রকৌশলী জুয়েল রানা সহ ১৫১ জন ডিইএব সদস্য।
বিবৃতিতে আরো জানান- চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ২০১৩ সালের বংশাল থানার একটি মিথ্যা সাজানো ও বানোয়াট মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসায় অবৈধ ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হয়ে অন্যায় ও অবৈধভাবে যুবনেতা ইসহাক আলী সরকারকে দুই বছরের সাজা দিয়েছে। বিবৃতিদানকারী নেতৃবৃন্দ এই অবৈধ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, কোন স্বৈরাচারীর নির্যাতন নিপীড়ন গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। অত্যাচারের মধ্যেও জনগণের দুর্বার আন্দোলনে স্বৈরশাসকরা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। ডিইএব নেতৃবৃন্দ অবিলম্বে যুবনেতা ইসহাক আলী সরকারের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট মামলা প্রত্যাহার করে তার সাজা বাতিলের জোর দাবি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET