, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ফুলবাড়ীতে সরকারীভাবে ধান-চাল সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন




ফুলবাড়ীতে সরকারীভাবে ধান-চাল সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২৩, ০০:০৪ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ফুরবাড়ী এলএসডি গোডাউনে পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের কৃষক হারুন উর রশীদ এর কাছ থেকে এক টন ধান ক্রয় করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, আমন মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে, ২ হাজার ৬৬১ টন ধান ও মিল মালিকদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে, ৬৭৫ টন চাল ক্রয় করা হবে।
আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, আমিন ট্রেডার্স এর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন,বঙ্গ মিলার্স এর জেনারেল ম্যানেজার জাকারিয়া হোসেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET