কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে হাতের লেখা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রধান শিক্ষক ও বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ সদস্য নাসির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রভাষক আলী আক্কাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালক ও জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা শিক্ষক কবি আফজাল হোসাইন মিয়াজি।
বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল সহকারী প্রধান শিক্ষক মাওলানা সাইফুদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস কে কালেকশন স্বত্ত্বাধীকারী কাজী ছবির আহম্মদ, ইসলামী ব্যাংক কর্মকর্তা ওবায়েদুল হক, স্কুল শিক্ষক নূরের ছাফা খন্দকার আরিফ, শিক্ষার্থী অভিভাবক প্রবাসী স্বপন হাজারী, মোহাম্মদ রিপন, শিক্ষক জাফর আহম্মদ আপন, ফখরুদ্দীন, মাওলানা শহীদ উল্লাহ, হোসাইন ইকবাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে হাতের লেখা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথি বৃন্দ।









