, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা




আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২৩, ২০:২৭ | 842 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দুর্নীতি দমন কমিশন(দুদক) কর্তৃক সদ্য অনুমোদন প্রাপ্ত আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার ( ২৯ নভেম্বর) আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে সদস্যদের মধ্যে কুশলাদি বিনিময় করা হয়। কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদুল আলম চৌধুরী সদ্য অনুমোদন প্রাপ্ত কমিটিকে অভিনন্দন জানিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহেদুর রহমান, সদস্য মোঃ তৈমুর রহমান,মোহাম্মদ মজিবর রহমান, রুমি আক্তার চৌধুরী, জেসমিন বানু প্রমুখ। সভাপতি তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে কমিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET