, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে নৌকার প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিলেন ০৮ জন!




রামগঞ্জে নৌকার প্রার্থী সহ মনোনয়ন ফরম জমা দিলেন ০৮ জন!

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০২৩, ১৬:০৮ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. আনোয়ার হোসেন খান।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা সুরাইয়া জাহানের নিকট ০৩জন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার মোছাঃ শারমিন ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দিয়েছেন ০৫ জন।
তারা হলেন, বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌকা প্রতিকে ড. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন ( স্বতন্ত্র), সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম.এ আউয়াল ( তৃণমুল বিএনপি), উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র), সাবেক সংসদ সদস্য এম.এ গোফরান (জাতীয় পার্টি রৌশন এরশাদ), লক্ষীপুর জাতীয় পার্টি র সভাপতি (জিএম কাদের) মাহমুদুর রহমান মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখদুম ফারুকী, এনডিপি প্রার্থী মোশাররফ হোসেন বকুল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ার খান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তার প্রমাণ লক্ষ্মীপুর-১ আসনে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, সুশাসন ও সেবার ওপর আস্থা রেখে এই নির্বাচনেও জনগণ নৌকাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন। এসময় নিজের জয়ের ব্যাপারের শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET