আজিম উল্যাহ হানিফ:
সাহিত্যের অসংখ্য ছোট কাগজের মধ্যে ‘ক্যাম্পাস বার্তা’ শিল্প-সাহিত্যের কাগজ একেবারেই স্বতন্ত্র সাহিত্য পত্রিকা। মনন-চিন্তা-চেতনা, শিল্প-সংস্কৃতি ও ভাষাশৈলী মানের দিক থেকে পত্রিকাটির শুরু থেকে সম্পাদকবৃন্দ গভীর মনোযোগ সংযোগ গেঁথে রেখেছেন। যার কারণে কলেজের তরুন ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও নামিদামি লেখকদের সাহিত্যে নতুন ভাবনা, সৃষ্টিশীল লেখা, সাহসী উচ্চারণ ও শীল্পোত্তীর্ণ ধারা বজায় রেখেছে প্রকাশের দীর্ঘ ১৫ বছর ধরে। এবার নভেম্বর-ডিসেম্বর সংখ্যায় গুণীও এক ঝাঁক তরুণ্যের লেখার ভিড়ে প্রকাশিত হয়েছে ক্যাম্পাস বার্তা। কলেজ ক্যাম্পাস ও কুমিল্লা লেখক-পাঠকের জন্য বড় ধরণের চমক। সাড়ে তিন ফর্মার এই সংখ্যাটিতে কলেজের আদ্যোপান্ত নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান। কলেজের উচ্চ মাধ্যমিকের ১০ তলা মাল্টিপারপাস ভবনও শেরে বাংলা ছাত্রীনিবাসে পাঁচতলা আবাসিক ভবন উদ্বোধন করতে গিয়ে সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার বলেন-ভিক্টোরিয়ায় হবে ১০টি বহুতল ভবন। কলেজ প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়কে নিয়ে লিখেছেন-‘বড় বাবার চারাগাছটি মহীরুহে পরিণত হয়েছে’ শিরোনামে প্রতিষ্ঠাতার প্রদৌহিত্র অশোক সিনহা রায়, ‘সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ভিক্টোরিয়ার ১৪ শিক্ষা কর্মকতার্’ বিভাগে লিখেছেন আল আমিন কিবরিয়া।
১৪ জন শিক্ষক হলেন- বাংলা বিভাগের মোহাম্মদ শাহজাহান, ইংরেজি বিভাগের জুবাইদা নুর খান, উদ্ভিদবিদ্যা বিভাগের মাহামুদা আক্তার, গণিত বিভাগের গাজী মু. গোলাম সোহরাব হাসান, দর্শন বিভাগের আরেফা খাতুন, পদার্থ বিদ্যা বিভাগের দীন মোহাম্মদ সরকার, বাংলা বিভাগের রতন আলী, আরবিও ইসলামি শিক্ষা বিভাগের ড. মো: মোশারফ হোসাইন, ব্যবস্থাপনা বিভাগের বদরুন নাহার, রসায়ন বিভাগের রাজু আহাম্মদ, রসায়ন বিভাগের মোহাম্মদ ফারুক আহাম্মদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাছুম মিল্লাত মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগের কবির উদ্দিন আহমেদ, হিসাব বিজ্ঞান বিভাগের মোহাম্মদ মনির হোসেন। ‘বিরল উদ্ভিদ নান্দনিক হচ্ছে ভিক্টোরিয়া ক্যাম্পাস’ শিরোনামে অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম, ‘ভিক্টোরিয়ার ইতিকথা’ লিখেছেন ড. মো: রাজু আহাম্মদ, ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা নিয়ে লিখেছেন কুমিল্লার সাবেক সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, ‘সাংবাদিকতায় যোজন-বিয়োজন’ বিষয়ে এখন টিভির ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, টেলিভিশন সাংবাদিকতার প্রাথমিক কথন বিষয়ে মহসীন কবির, ‘ইংরেজি ভীতি ও করণীয়’ বিষয়ে প্রভাষক হালিমা আক্তার ইমা, ‘ক্যারিয়ার গড়তে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই’ বিষয়ে রহমত উল্লাহ খান নিরব, ‘হাইয়ার এডুকেশন ব্রেইন ড্রেইন এন্ড বাংলাদেশ’ বিষয়ে নিপা ইসলাম, ‘আমার চোখে প্রিয় ক্যাম্পাস’ বিষয়ে আশিক ইরান, স্মৃতিকথায় লিখেছেন ‘বড্ড মিস করি’ শিরোনামে আজিম উল্যাহ হানিফ, ‘প্রথম ও শেষ ভালোবাসা’ শিরোনামে আরমিন আহসান সোহা, ‘পথের পরিচয়’ শিরোনামে সাহিদা আক্তার, ‘ভিক্টোরিয়া বুকে চট্রগ্রাম বিভাগের প্রথম শহিদ মিনার’ শিরোনামে সাইফুল ইসলাম তানজিদ, ভিক্টোরিয়া কলেজ নিয়ে যত বই বিভাগে ভিক্টোরিয়া কলেজ নিয়ে যারা বই রচনা করেছেন সেইগুলো তুলে ধরা হয়েছে, ১৯৮৬ সালের একুশে বইমেলায় ‘কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এ যুগের কিংবদন্তি’ শিরোনামে লিখেছেন তিতাশ চৌধুরী, একই সালে প্রকাশিত হয়েছে ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস’ নামে আরেকটি বই। সেটিও লিখেছেন তিতাশ চৌধুরী।
২০১৪ সালে মুহাম্মদ ইয়াছিন নুর প্রকাশ করেন ‘আন্দোলন সংগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়াা কলেজ’ নামে আরো একটি বই। ২০২১ সালে লিখেছেন ‘ঐতিহ্যের ঠিকানা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ’ নামে অধ্যাপক কবি শান্তিরঞ্জন ভৌমিক। কেমন আছেন প্রাক্তন অধ্যক্ষরা- লিখেছেন পুতুল আক্তার রলি। প্রাক্তন অধ্যক্ষরা হলেন-আমীর আলী চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মো: আবুল কাশেম মিয়া, বীরমুক্তিযোদ্ধা এম এম শফিউদ্দিন, ড. একে এম আছাদুজ্জামান, মো: আবদুর রশীদ, মো: আবু তাহের, রতন কুমার সাহা, মো: রুহুল আমিন ভূইয়া। প্রিয় বিভাগ, লেখা আহবান বিভাগ, মেধাবী মুখ-ইয়াছিন আরাফাতের অনন্য সাফল্য, উদ্যোক্তার গল্প- ‘রঙ ছড়াচ্ছে তানিয়ার হ্যান্ড পেইন্ট পাঞ্জাবি শাড়ি’ বিভাগ, সাধারণ জ্ঞান বিভাগে লিখেছেন রাকিব হাসান, এক চিলতে হাসি বিভাগে শোভন ত্রিপুরা, এক চিলতে হাসি কৌতুক বিভাগ, সংগঠন পরিচিতিতে ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখছে বিএনসিসি সেনা শাখা, চৌকস নেতৃত্ব তৈরি করছে বিএনসিসি বিমান শাখা, মননশীল মানুষ তৈরি করছে ভিক্টোরিয়া সরকারি কলেজ বির্তক পরিষদ, আঞ্চলিকও জাতীয় পর্যায়ে ভিক্টোরিয়া ইউনিটের অনন্য কৃতিত্বের দাবী রাখে রোভার স্কাউট গ্রুপ, ক্রান্তিকালে এগিয়ে যাওয়ার প্রশিক্ষণ দিচ্ছে যুব রেড ক্রিসেন্ট ভিক্টোরিয়া কলেজ ইউনিট, বিবেককে জাগ্রত করছে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, ভিক্টোরিয়ার বাতিঘর ক্যাম্পাস বার্তা, ইতিবাচক ও গঠনমূলক সংবাদে ভূমিকা রাখছে কুভিকসাস, রক্তদানও মানবিক কার্যক্রমে অব্যাহত রেখেছে বাঁধন ইউনিট।
লেখালেখির কলাকৌশল ও সাহিত্য চর্চা বিষয়ক কর্মশালায় বক্তারা-সাহিত্যের নিগূঢ় তত্ত্বগুলো রপ্ত করতে হবে শিরোনামে তাহমিনা আক্তার, বিভাগ পরিক্রমায়-‘সাফল্য অব্যাহত রেখেছে’ সমাজবিজ্ঞান বিভাগ-লিখেছেন মাকছুদুর রহমান, ‘প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা’ বিষয়ে তানিয়া আক্তার, ‘তথ্য প্রযুক্তির অপব্যবহার প্রতিকারে করণীয়’ শিরোনামে শাহাব উদ্দিন সজীব,প্রকৃতি-দি ড্রামাটিক সুইসাইড বিষয়ে সাগর খান, ‘সাফল্য পেতে নিজেকে প্রস্তুত করতে হবে’ শিরোনামে ব্যাংকার আরিফ আহমেদ, ছোটগল্প-‘শেষ দেখা’ শিরোনামে কবি আরিফ হোসেন সবুজ, ‘হারিয়ে যাওয়া সুখ’ শিরোনামে মো: আরমান হোসেন, ‘আমিত্ব’ শিরোনামে নুসরাত জাহান মিথিলা, বাবার জন্য অপেক্ষা শিরোনামে মাহবুবা জান্নাত মীম, নতুন জীবন শিরোনামে সুমনা আক্তার, কবিতা লিখেছেন-সাইফা শান্তা, সীমা আক্তার শিমু, লুৎফুন নেছা মম প্রমুখ। সম্পাদকীয় বিভাগে সম্পাদক আবু সুফিয়ান রাসেল লিখেছেন ‘সোয়া শতাব্দীতে ভিক্টোরিয়া এগিয়ে চলছে আপন গতিতে’ শিরোনামে। ‘ক্যাম্পাস বার্তা’ কিনতে পাওয়া যাবে পাঠক সমাবেশ কেন্দ্র শাহবাগ-ঢাকা, চট্টগ্রাম প্রেসক্লাব ভবন বাতিঘর, কুমিল্লা কান্দিরপাড় খাদি জো¯œা স্টোর, কান্দিরপাড় লিপিকা লাইব্রেরী, কুমিল্লা রেলস্টেশন মাহমুদ বুক স্টল, কলেজের ডিগ্রি শাখায় মোতাহের হোসেন লাইব্রেরী, কলেজের কলাভবন গেইট আমেনা লাইব্রেরীতে। সংখ্যাটির মূল্য রাখা হয়েছে ২০ টাকা।
লেখক: আজিম উল্যাহ হানিফ,কবি ও কলামিস্ট।









