আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ঃ০০ টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার, সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, মহিলা নেত্রী কমলা বেগম, মাহমুদা বেগম, পলিনা বেগম, শিরিনা আক্তার, সাগর বেগম প্রমূখ নেতৃবৃন্দ।
মানববন্ধনে জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার বলেন, জানিনা কারাগারে আর কত জায়গা খালি আছে। বিএনপি নেতারা আজ প্রোগ্রামে হাজির হতে পারে না। রাতে বাড়িতে ঘুমাতেও পারেনা। তারা আজ মামলায় জর্জরিত। এই জুলুমের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে।
আপনাদের গ্রেপ্তারের আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদেরকে হয়রানি করা হচ্ছে, যে কোন মুহূর্তে গ্রেফতার হতে পারি কিন্তু আমরা গ্রেফতারের তোয়াক্কা করি না। খুন গুম হামলা মামলা দিয়ে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না।যতক্ষণ না পর্যন্ত এদেশে গণতন্ত্র কায়েম এবং এদেশের মানুষ ভোটাধিকার ফিরে না পায় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব।
Please follow and like us:









