, , ,

শিরোনামঃ-




দোহারে প্রবীণদের মাঝে কম্বল বিতরণ 

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০২৩, ২১:২৪ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলায় এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) সংস্থার উদ্যোগে বাস্তবায়িত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় নারিশা ইউনিয়ন-এর ৭৫ জন প্রবীণের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার সকালে উপজেলার নারিশা খালপাড় “আরব” সংস্থার শাখা অফিসে কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম নুরুল আলম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
আঃ রসিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, নারিশা ইউপি সাবেক সদস্য নুরুল ইসলাম, আরব সংস্থার সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী চিত্ত রঞ্জন মজুমদার, সমৃদ্ধি কর্মসূচীর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. সাজিদ মিয়া, সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও মোছাঃ সোনিয়া পারভীনসহ আরও অনেকে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET