, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামেক হাসপাতালের ওটি থেকে ভূয়া চিকিৎসক গ্রেফতার




রামেক হাসপাতালের ওটি থেকে ভূয়া চিকিৎসক গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৩, ১৯:৪৩ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সামিউর রহমান (২৭) নামে এক ভূয়া চিকিৎসককে গ্রেফতার করেছে আনসার সদস্যরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে নগরীর রাজপাড়া থানায় প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার ভূয়া চিকিৎসক সামিউর নগরীর উপ ভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সে আমাদের ইমার্জেন্সি বিভাগের ওটিতে ছিল ভূয়া চিকিৎসক সামিউর। এ সময় তার কথাবার্তা শুনে দায়িত্বরতদের সন্দেহ হয়। পরে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন। তাকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সামিউর আগে সরকারি ডেন্টাল আইএইচটির শিক্ষার্থী ছিল বলে জানতে পেরেছি। যার জন্য হাসপাতালে তার আগেও আনাগোনা ছিল। কিন্তু চিকিৎসক হিসেবে কখনও পরিচয় দেয়নি। প্রথমবার পরিচয় দিতে এসেই সে আটক হয়েছে।
এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে আনে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET