আশরাফুল ইসলাম জয়:
সিরাজগঞ্জে সন্তান সমাবেশ করেছে সদর ও কামারখন্দ ২ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরী। সোমবার ১ জানুয়ারী বিকালে সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের প্রথম ভোটারা দুপুর হতেই সমাবেশ স্থলে বিভিন্ন মিছিল নিয়ে অংশগ্রহণ করে। সন্তান সমাবেশে বিভিন্ন্য স্কুল-কলেজের প্রায় তিন হাজারের অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে এই প্রথম সন্তান সমাবেশ হওয়ায় আবেগপ্লুত হয়ে পড়েন এখানকার প্রথম ভোটার ও উপস্থিত শিক্ষার্থীরা। পরে প্রথম ভোটার ও একজন সন্তান হিসেবে দেশের কল্যাণে ও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে দেশে জন্য কাজ করা যায় সেই বিষয়ে সকল প্রশ্নের উত্তর দেন সন্তান সমাবেশের প্রধান অতিথি ও নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরী। সন্তান সমাবেশটি সফল করতে সার্বিকভাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক শামসুল আরেফিন সিজান। সমাবেশ শেষে বিশাল একটি র্যালি বের করে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।









