, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড




রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২৪, ০০:৪৩ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
সোমবার সন্ধ্যার পর আরডিএ মার্কেটের ১নং গদিতে এ ঘটনা ঘটে। অগ্নিকা-ের ঘটনার খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি।
পরে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আরডিএ মার্কেটে আগুনের লেলিহান শিখা দুর পর্যন্ত দেখা যাচ্ছে। আগুনের ভয়ে লোকজন মার্কেট থেকে দ্রুত বেরিয়ে আসছে। ব্যবসায়ীরাও যে যার মত মালপত্র নিয়ে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু কোথায় থেকে কিভাবে এই আগুনের সূত্র পাত কেউ বলতে পারছেন না। অগ্নিকা-ের ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
মূলত আরডিএ মার্কেটের সামনের গেট থেকে দক্ষিনপাশে এ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ মার্কেটের দক্ষিন পাশের দোকানগুলোর মধ্যে বেশিরভাগ, গ্যাস, বিভিন্ন ধরনের চামড়াজাত দ্রব্যের দোকানপাট রয়েছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তবে বর্তমান অগ্নিকা-ের পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এ মার্কেটটি অগ্নিনির্বাপনের জন্য খুবই ঝুঁকিপুর্ন উল্লেখ করে ফায়ার সার্ভিস থেকে বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছে। তারপরও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET