, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নবনির্বাচিত এমপি হেনরীকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রিসিভ করলেন বিভিন্ন নেতাকর্মী




নবনির্বাচিত এমপি হেনরীকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রিসিভ করলেন বিভিন্ন নেতাকর্মী

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৪, ০৩:২৮ | 753 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আশরাফুল ইসলাম জয়, সিরাজগঞ্জ:
নবনির্বাচিত এমপি জান্নাত আরা তালুকদার হেনরীকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মোটর সাইকেল, প্রাইভেটকার, হাইস নি‌য়ে রিসিভ করলেন আওয়ামী লীগের প্রায় ৫ হাজারের অধিক নেতাকর্মী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে নির্বাচিত হওয়ার পর গত ১০ই জানুয়ারি শপথ গ্রহন পর ঢাকা হতে সিরাজগঞ্জে গতকাল শনিবার (১৩ জানুয়ারি -২০২৪) বিকেল সাড়ে ৫ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সয়দাবাদ গোলচত্বর এলাকায় আগমনকালে পথে পথে ফুলেল শুভেচ্ছা ফুলের পাপড়ি ছিটিয়ে সিক্ত করে অভিনন্দন জানান দলীয় নেতাকর্মীরা। প‌রে মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে সন্ধ্যা ৭ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস. এস. রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসেন এসময়ে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময়ে দলীয় নেতাকর্মীরা “জয়বাংলা, জয়বঙ্গবন্ধু” ও হেনরী তালুকদারের আগমন শুভেচ্ছা স্বাগতম সহ বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলেন ।

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদারের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ আব্দুর রউফ পান্না,রত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির তালুকদার,, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা, উপদপ্তর সম্পাদক মহসীন খান রানা সহ অন্যান্য নেতৃবৃন্দরা দলের বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময়ে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দবাসীর আরো উন্নয়ন অগ্রযাত্রা এবং মানবতার পাশে থাকার প্রত্যয়ে এবং মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত, বাল্যবিয়ে বন্ধ সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড বন্ধে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার পালা। নতুন এই অগ্রযাত্রায় সবাই আমার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) ২ আসনে ১৪৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোছাঃ ড. জান্নাত আরা হেনরী তার নৌকা প্রতিকে ১’লাখ ৮৪’ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। গত বুধবার (১০ জানুয়ারি-২০২৪) সকাল ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সকল নবনির্বাচিত জাতীয় সংসদের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান,জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET