রাজশাহীর দুর্গাপুরে দুইশতাধিক দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আহমদীয়া মুসলিম জামাতের যুব সংগঠন ‘মজলিস খোদ্দামুল আহমদীয়া’। আত্ন মানবতার সেবায় আহমদীয়া যুব সংগঠনের উদ্যোগে রাজশাহীর দুর্গাপুরে রোববার (১৪ জানুয়ারি) বিকালে পৌরসভার দেবীপুর গ্রামের দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে আহমদীয়া যুব সংগঠনের রিজিওনাল সভাপতি মোঃ হাফিজুর রহমান বলেন, আত্ন মানবতার সেবায় সর্বদা কাজ করে আমাদের এই সেবামূলক অরাজনৈতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি হাসান রেজা, দুর্গাপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ সাইফুল ইসলাম, দেবীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনতাজ আলী মাস্টার, স্থানীয় পুলিসিং কমিটির সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর যুব সংগঠনের স্থানীয় আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম, দেবীপুর আহমদীয়া জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।
উক্ত সংগঠনের প্রতিনিধিগণ বলেন: আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরণের মানব সেবামূলক কাজ নিয়মিতই করে থাকি। আত্ম মানবতার সেবার প্রেরণায় বিশ্বব্যাপী আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানবসেবা করে থাকি। স্থানীয় জনগণ আহমদীয়া যুবসংগঠনের এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।









