, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের দায়ে ৩ জনকে অর্থদন্ড




পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের দায়ে ৩ জনকে অর্থদন্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৪, ১৬:২২ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খনন করার দায়ে তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জানুয়ারী) বিকাল ৩টা থেকে রাত সাড়ে নয়টা পযর্ন্ত শিলমাড়িয়া ইউনিয়নে মংগলপাড়া, কুশপাড়া, কাজুপাড়ার বিলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিলমাড়িয়া ইউনিয়নের চারটি স্থানে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খননের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক সাহাদ ও সাইফুল কে ৫০ হাজার এবং হাসেম আলীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ, কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে। এক্ষেত্রে তিনি স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এর আগে গত রোববার ২৯ জানুয়ারী…. স্থানীয় ও অনলাইন নয়া আলো, জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকায় পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খননের মহোৎসব এর সংবাদ প্রকাশ হলে টনক নড়ে কর্তৃপক্ষের। এরই জের ধরে অভিযান পরিচালনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET