, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • আটোয়ারীতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র বিক্ষোভ




আটোয়ারীতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র বিক্ষোভ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২৪, ২৩:১১ | 797 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি’র কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করেছে আটোয়ারী উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি)বিকেলে উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ-এর নেতৃত্বে উপজেলা বিএনপি কার্যালয় হতে কালো পতাকা নিয়ে একটি মিছিল বের হওয়া মাত্রই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের বাধার কারণে মিছিলটি আর বের হতে পারে নি। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলের উপজেলা আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। এসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। এসময় উপজেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET