, , ,

শিরোনামঃ-




চলছে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২৪, ১৩:৩৩ | 909 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার নির্বাচনে মোট ভোটার ৫৫০ জন। বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দুপ্যানেল থেকে ১৭টি পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ কায়সার আহমেদ লিটন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ লুৎফর রহমান, অ্যাডভোকেট মসিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শহিদুল ইসলাম লিটন, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ শামসুল আলম, গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ আ‌সিফ আজাদ রাতুল, সহ গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট, মোছাঃ খাতু‌নে জান্নাত বন‌্যা, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মুজা‌হিদ বিন রহমান মিঠু, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. রাকিবুল ইসলাম খান রাকিব, হিসাব নিরীক্ষক পদে অ্যাডভোকেট মোঃ গোলাপ হোসেন, সহ-হিসাব নিরীক্ষক পদে অ্যাডভোকেট মোঃ সাইফুল্লাহ তাড়াশী, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট হেদায়েতুল ইসলাম, মোঃ আবু বক্কার সিদ্দিকী বাবুল, মোঃ কামরুজ্জামান কামাল, এ.কে. এম হাসান ফারুক রুমী, মোঃ রেজাউল বা‌রি রন্টু, উত্তম কুমার রায়, মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে অ্যাডভোকেট শাকিল মোহাম্মা শরিফুর হায়দার রফিক সরকার, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আলীমুল হক, অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ না‌দিম ইব‌নে মোস্তফা, গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট খন্দকার আব্দুল ম‌তিন সহ গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সফিকুল ইসলাম আকন্দ, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট ওয়ালী উল্লাহ্ হিসাব নিরীক্ষক পদে অ্যাডভোকেট মোঃ খোর‌শেদ আলম খসরু, সহ হিসাব নিরীক্ষক পদে অ্যাডভোকেট মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আমানুল্লাহ মণ্ডল, অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, এডভোকেট মোঃ ইনামুল করিম শাহীন, অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট মোঃ রবিউল হাসান মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছে।

প্রধান নির্বাচন কমিশনার ব‌লেন, বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET