, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারী সীমান্তে গ্রামবাসীর ধাওয়া খেয়ে চিতা বাঘের মৃত্যু




আটোয়ারী সীমান্তে গ্রামবাসীর ধাওয়া খেয়ে চিতা বাঘের মৃত্যু

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২৪, ২২:০৮ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে গ্রামবাসীর ধাওয়া খেয়ে নাগর নদীতে পরে চিতা বাঘের মৃত্যূর খবর পাওয়া গেছে। ঘটনাটি শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের পশ্চিম দাড়খোর এলাকায় ঘটেছে। খবর পেয়ে বিজিবি ও বারঘাটি তদন্ত কেন্দ্রের পুলিশ মৃত চিতা বাঘ উদ্ধার করে। পরে বন বিভাগের সহায়তায় মৃত বাঘটি ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে প্রেরণ করা হয়। স্থানীয়দের ধারণা দারখোর সীমান্ত পিলার ৪০৪/এস সংলগ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু হয়েছে মনে করে গরুটিতে বিষ প্রয়োগ করেন। পরে আবারো গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার পুরাতন ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে পানিতে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। পরে বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। বাঘটিকে গাজিপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET