দীর্ঘ প্রতিক্ষার পর তরুন ব্যবসায়িকদের ঐকান্তিক প্রচেষ্ঠায় দিনাজপুরের ফুলবাড়ীতে থানা ব্যবসায়ীক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নতুন উদ্দ্যমে পৌর শহরসহ আশপাশের সকল ব্যবসায়িকদের নিয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়।
সাধারণ সভায় আশরাফ পারভেজ এর সঞ্চালনায় ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ আতাউর রহমান মিল্টন,বিশিষ্ট্য ব্যবসায়ী শিল্প উদ্দ্যেক্তা পৌর মেয়র আলহাজ্ব মোঃ মাহমুদ আলম লিটন,বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ রুহুল আমিন,শিল্প উদ্দ্যেক্তা রাজু কুমার গুপ্তা,ব্যবসায়ী মোঃ শাহাজুল ইসলাম,মানিক সরকার,আলহাজ্ব মহসিন আলী সরকার,ব্যবসায়ী গোলাফ্ফর হোসেন প্রমূখ।
সাধারণ সভা শেষে সন্ধ্যায় ব্যবসায়িক সমিতির আয়োজনে লটারী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।









