, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বর্ণাঢ্য আয়োজনে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন




বর্ণাঢ্য আয়োজনে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৪ ২০২৪, ১২:২৭ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুরে অবস্থিত বিদ্যাকোষ আদর্শ পাঠাগার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তন এবং নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

০২ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার সন্ধ্যায় বিদ্যাকোষ আদর্শ পাঠাগার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের (মাহমুদপুর-মাছুমপুর) কাউন্সিলর শাহরিয়ার শিপু, ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর স্বপ্না হাবিব এবং ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমানা রেশমা। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক মাহবুব আলী তালুকদার, মাহমুদপুর গ্রামের মুরুব্বি নুরুল ইসলাম, আব্দুস ছামাদ এবং হাজীবাড়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা।

বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের নবনির্বাচিত সভাপতি এম এ মতিন সজীব এর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুর মোক্তার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা কবি এস. এম. এ হাফিজ, এবং অন্যতম উপদেষ্টা কবি ও গবেষক যাহিদ সুবহান, নতুন কমিটির সহ-সভাপতি-১ রুবেল সেখ, সহ-সভাপতি-২ সালাহউদ্দিন সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ পাপ্পু, কোষাধ্যক্ষ কামরুজ্জামান মামুন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন জুয়েল, আইন বিষয়ক সম্পাদক রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ, তথ্য, প্রযুক্তি ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তুষার, দপ্তর ও পাঠাগার সম্পাদক তৌহিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য-১ সাইফুর রহমান রাসেল, কার্যনির্বাহী সদস্য-২ বিজয় হোসেন আলহাজ্ব, কার্যনির্বাহী সদস্য-৪ আমান উল্লাহ আমান, কার্যনির্বাহী সদস্য-৫ রুহুল আমিন মুসা প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শব্দ শৈলির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির আফ্রিদী, প্রসূন থিয়েটার সিরাজগঞ্জ এর সাধারণ সম্পাদক সুমন রাজ সরকার, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রেজা রাব্বিসহ এলাকার তরুণ সমাজ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET