ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামে গতকাল শনিবার বিকালে দুইটি পরিবার অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয় পরিবার দুটির। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রানীশংকৈল থানা পুলিশ ও সার্কেল এএসপি। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে অতিরিক্ত পুলিশ সুপারের সহযোগিতায় কম্বল , শাড়ি, লুঙ্গি, চাল,ডাল,চিড়া, মুড়ি,তৈল,আলু ,পেঁয়াজ সহায়তা প্রদান করা হয় ।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল রেজাউল হক বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি তাছাড়া বাংলাদেশে পুলিশ সবধরনের প্রাকৃতিক দুর্যোগ ও দূর্ঘটনায় সাধারণ মানুষের পাশে ছিলো । এসময় রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা উপস্থিত ছিলেন।
Please follow and like us:









