২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মুুক্তি চায় মোহাম্মদ সোহরাব হোসেন

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০২৪, ২৩:৪৭ | 890 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মুুক্তি চায়
মোহাম্মদ সোহরাব হোসেন
গায়ের জোরে চলছে মানুষ
জ্ঞান শক্তির মূল্য নাই
অর্থের কাছে নীতিও নত
অর্ধমেরই হচ্ছে জয়।

নীতি কথা শুনতে চায় না
তাতে নগদ লাভটা কি?
ভাতের জন্য যদি জাত দিতে হয়
ধর্ম দিয়ে কাজটা কি?

জ্ঞানীদের কাছে যায় না মানুষ
জ্ঞান নিয়ে লাভটা কি?
মূর্খরাই চালাচ্ছে সমাজ
চলছে তাদের রাজত্বি।

পাপির মুখে পূণ্যের বাণী
ধার্মিকেরে শিখায় দ্বীন,
তলাবিহীন ঝুঁড়ি লইয়া
ধনীর কাছে বিলায় রিন।

বিদ্যা বুদ্ধির করুন দশা
অর্থের কাছে মূল্যহীন,
অন্ধরা আজ চালায় গাড়ি
কাউয়ারা সব বাজায় ভীণ।

মিথ্যার কাছে সত্য বন্ধি
ন্যায়েরা সব ভয়ে পালায়,
মান হারানোর ভয়ে মানি
নিরবে কেঁদে বুক ভাসায়।

অর্থ আর জোরের কাছে
মানুষ তো বড় অসহায়
বাঁচার মত বাঁচতে মানুষ
তাদের থেকে মুক্তি চায়।

 

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET