সমাজের সকল ভালো কাজে ভিলেজ ভিশন সবার পাশে। সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা পু্র্বপাড়ার এনামুল হকের বসত বাড়িতে আগুন লেগে সর্বস্ব ভস্মীভূত হয়ে যায়। যে কারণে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বুধবার ২৮,০৫,২৫ তারিখে ভিলেজ ভিশন বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে দাঁড়ালেন। ভিলেজ ভিশনের সদস্য আজমির খন্দকার ও জাকারিয়ার প্রতিনিধিত্বে মাসিক ১০০ টাকা হারে দাতা সদস্যদের অনুদানে ভিলেজ ভিশনের ফান্ডের অর্থায়নে এই ক্ষুদ্র প্রচেষ্ঠা। এ বিষয়ে বাংলাদেশ ভিলেজ ভিশনের পরিচালক শরীফ খন্দকার বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারটির মাঝে আমরা চাউল ডাউল পিয়াজ কাঁচামরিচ আলু তেল রসুন হলুদের গুড়া মরিচের গুঁড়া, সবজি , পাতিল, কড়াই, চামচ, বালতি, মগ প্লেট, ঝাঝড়ি,বাটি সহ প্রয়োজনীয় সামগ্রী আমরা তাদের হাতে তুলে দেই। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশেপাশের প্রতিবেশী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৭ মে বিদ্যুৎতের শটসার্কিটের আগুনে পুড়ে পরিবারটির তিনটি বসত ঘর সহ বাড়ির দলিল আইডি কার্ড ব্যাংকের চেক যত রকমের ডকুমেন্ট কাপড়-চোপড় সেলাই মেশিন দুটি ট্যাংক যত ফার্নিচার সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।









