১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • অতিরিক্ত বিলে দিশে-হারা গ্রাহক চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ




অতিরিক্ত বিলে দিশে-হারা গ্রাহক চৌদ্দগ্রামে বাড়তি বিদ্যুৎ বিল ও প্রি-পেইড মিটারের অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২৫, ১৮:০৬ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ পাওয়ার ডেভেলমেন্ট বোর্ড (বিপিডিবি) এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের চলতি মাসে চার-পাঁচ গুন বাড়তি ভূতুড়ে বিদ্যুৎ বিল আসার অভিযোগ উঠেছে। অতিরিক্ত বিলে দিশে-হারা গ্রাহক হয়ে রোববার (২১শে সেপ্টেম্বর) সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা অফিসে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন বলেন, জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেয়ার উদ্দেশ্যে পোষ্ট পেইড মিটারে ভূতুরে বিল করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিপিডিবির চৌদ্দগ্রাম অংশের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান জানান, মিটার রিডারদের অনিয়ম ও দুর্ণীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে অংশ নেন পৌর সদরের শ্রীপুরের ভিক্ষুক পেয়ারা বেগম। তিনি জানান, বিগত সময়ে প্রতি মাসে তার বিল আসতো ৮০০-৯০০ টাকা। চলতি মাসে তার বিল এসেছে ৮০০০ টাকা। ভিক্ষা করে এই বিল দেয়া তার পক্ষে কোনভাবেই সম্ভব নয়।
চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন বলেন, বিগত মাসে আমার বিদ্যুৎ বিল আসে ৩৭৭০ টাকা। কিন্তু চলতি মাসে বিল আসে ১৭হাজার টাকা। তিনি আরও বলেন, ওয়াপদা কর্তৃপক্ষ জোরপূর্বক প্রিপেইড মিটার লাগানোর চেষ্টা করেছিল। আমরা ৬নং ওয়ার্ডে প্রি-পেইড মিটার না নেয়ায় তারা এমন বিল করছেন।
একই ওয়ার্ডের বাবুল মিয়া জানান, গত মাসে তার বিল আসে ১৮০২ টাকা। কিন্তু চলতি মাসে বিল এসেছে ৮ হাজার টাকা। মুন্সীরহাট ইউনিয়নের যুগিরহাট গ্রামের শাহআলম জানান, চলতি মাসে তার বিল এসেছে ৯৩৭৩০ টাকা। যা একেবারেই ভূতুরে এবং কাল্পনিক বিল।
চৌদ্দগ্রাম বাজারের জামে মসজিদ সড়কের কহিনুর বেগম জানান, রিডার অনুযায়ী আমার বিল ৩ হাজার থেকে একটি বেশি আসলেও কর্তৃপক্ষ বিল করেছে ৫ হাজারের উপরে।
বিপিডিবি চৌদ্দগ্রাম অংশের আবাসিক প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ সত্য। মিটার রিডারদের অনিয়ম ও দুর্ণীতির কারণে তারা মিটারের কাছে না গিয়ে গড়ে বিল করতো। যার কারণে গ্রাহকদের এমন বাড়তি বিল এসেছে। আমাদের গ্রাহক রয়েছে অন্তত ২০ হাজার। এর মধ্যে যাদের বিলে সমস্যা হয়েছে আমরা তাদের পূর্বের বিলগুলোও সংগ্রহ করতেছি। নিয়মের মধ্যে যেভাবে গ্রাহকদের সুবিধা দেয়া যায় আমরা বিবেচনা করছি। তিনি আরও বলেন, নতুন নির্দেশনা অনুযায়ী সকল পোষ্ট মিটারের বিপরীতে প্রি-পেইড মিটার স্থাপনের জন্য বিগত সময়ের বকেয়া বিল সমন্বয় করা হয়েছে। ফলে বিগত সময়ের সকল বকেয়া বিল একত্রিত হয়ে এমন বাড়তি বিল হয়েছে। আমরা বাড়তি বিল কিস্তি আকারে প্রদানের জন্য গ্রাহকদের সুযোগ দেয়ার চেষ্টা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET