৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আটোয়ারীতে ‘বাংলাদেশ জাসদ’ এর কর্মীসভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০২ ২০২৫, ২০:৫৪ | 701 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জাসদ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে সোমবার (১ ডিসেম্বর) সন্ধায় বাংলাদেশ জাসদ, উপজেলা কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাসদ উপজেলা শাখা’র সভাপতি মোঃ আনছার আলী (মিঠুন)। জাসদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিতিশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজমুল হক প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন। বাংলাদেশ জাসদের পঞ্চগড় সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ উপজেলা সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জটিল বর্মন প্রমুখ। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খা আমরা বৃথা যেতে দিতে পারি না। এর জন্য দরকার আদর্শিক রাজনৈতিক শক্তি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET