৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • হরেক-রকম
  • ফেনীতে মোবাইল ট্রেনিং সেন্টার টেক গুরুস’র শতাধিক শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান




ফেনীতে মোবাইল ট্রেনিং সেন্টার টেক গুরুস’র শতাধিক শিক্ষার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২৬, ২২:২১ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফেনীর প্রফেশনাল পর্যায়ের একমাত্র মোবাইল ট্রেনিং সেন্টার টেক গুরস প্রফেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত প্রফেশনাল মোবাইল সার্ভিসিং কোর্স পরবর্তী সার্টিফিকেট প্রদান হয়।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) শতাধিক শিক্ষার্থীকে সফলভাবে কোর্স সম্পন্ন করায় সার্টিফিকেট প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিপাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জিয়াউদ্দিন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  মোঃ শাহজালাল (ফাউন্ডার অ্যান্ড সিইও, টেক গুরুস এবং ট্রাভেল গুরুস), আব্দুল্লাহ আল মামুন (ডিরেক্টর, টেক গুরুস এবং ট্রাভেল গুরুস), ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (এম এস সি ইন সি এস সি চায়না), উক্ত প্রতিষ্ঠানের ট্রেনিং হেড মেজবাউর রহমান, ট্রেইনার রাজিবুল হাসান ও শিব্বির আহমেদ। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বর্তমান যুগে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই টেক গুরুসের মূল লক্ষ্য। বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তোলা হচ্ছে। এসময় টেক গুরুস’র পক্ষ থেকে জানানো হয়, টেক গুরুস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরেও সফলভাবে মোবাইল সার্ভিসিং পেশায় কর্মরত আছেন, যা এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মানের স্পষ্ট প্রমাণ। অনুষ্ঠানে, সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই কোর্স তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET