পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসিফ (১৯) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক উপজেলার ছোটদাপ গ্রামের মোঃ হুমায়ুন এর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনায় বুধবার (২৫ মার্চ) সন্ধায় থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে ফকিরগঞ্জ বাজারের আবুল হোসেন মার্কেটে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসিফকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান ইয়াবাসহ যুবক আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হযেছে। মামলা নং- ০৬, তারিখ: ২৫/০৩/২০২৬। তিনি বলেন, এই যুবক ইতপূর্বেও মাদকসহ ডিবি পুলিশের হাতে আটক হয়েছিল।








