২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • আটোয়ারীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু । প্রথমদিনে ২২ পরীর্ক্ষী অনুপস্থিত




আটোয়ারীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু । প্রথমদিনে ২২ পরীর্ক্ষী অনুপস্থিত

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২৬, ২৩:৪৪ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ১ম দিন বাংলা ১ম পত্র এবং আল কুরআন মাজিদ ও তাজভিদ প্রথমপত্র দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার ( ২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার চারটি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার চারটি কেন্দ্রে স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়াও ২২জন পরীর্ক্ষী অনুপস্থিত ছিল। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ জানান, ভোকেশনাল সহ মোট পরীক্ষার্থী এই কেন্দ্রে ৬১৮ জন। এদের মধ্যে ছাত্র ৩১১ ও ছাত্রী ৩০৭ জন এবং অনুপস্থিত ৩জন। এই কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা। আটোয়ারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী কেন্দ্র সচিব মোঃ জাহাঙ্গীর আলম জানান, তাদের কেন্দ্রে ভোকেশনাল সহ মোট পরীক্ষার্থী ৬৯২ জন। এদের মধ্যে ছাত্র ৩৬৮ ও ছাত্রী ৩২৪ জন এবং অনুপস্থিত ৮ জন। কেন্দ্রটিতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা আইসিটি কর্মকর্তা এ.এম আরিফুল ইসলাম। মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীব পরিমল চন্দ্র চট্টোপাধ্যায় জানান, ওই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৮৬ জন। এদের মধ্যে ছাত্র ৯১ ও ছাত্রী ৯৫ জন এবং অনুপস্থিত ৪ জন। এই কেন্দ্রে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচীব মোঃ আব্দুল মান্নান জানান, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৩৩ জন। এদের মধ্যে ছাত্র ২২০ ও ছাত্রী ১০৬ জন এবং অনুপস্থিত ৭ জন। কেন্দ্রটিতে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন। পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সার্বক্ষনিক পরীক্ষা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছেন। এছাড়াও শিক্ষা বোর্ডের মনোনীত ভিজেলেন্স টিম পরীক্ষা কেন্দ্রগুলোর সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী বলেন, উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে সরকার তথা মাননীয় শিক্ষা মন্ত্রীর দেয়া নির্দেশনা শতভাগ অনুসরন করে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, জেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুর রহমান আমাদের আটোয়ারীতে পরীক্ষা চলাকালীন দায়িত্বে থাকবেন। ইউএনও আরো বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বাড়তি নিরাপত্তা এবং কঠোর নজরদারী নিশ্চিতে তৎপর রয়েছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET