২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




শার্শার উলাশীর জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ২৭ ২০২৬, ২২:২৩ | 630 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শা উপজেলার উলাশী জগুনাথপুর এলাকায় জিয়ার খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দোয়া-মোনাজাত ও আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের সূচনা করা হয়।
প্রিয় নেতা প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এ সময় প্রধানমন্ত্রী স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জিয়ার খালে নেমে প্রতীকীভাবে মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনঃখনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন অবহেলিত থাকা জিয়ার খালটি পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে এলাকার কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের আশ্বাসও প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করে যাচ্ছে। জিয়ার খাল পুনঃখনন প্রকল্প সেই পরিকল্পনারই একটি অংশ। এ প্রকল্প বাস্তবায়নের ফলে জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শার্শা উপজেলার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জিয়ার খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে। পাশাপাশি তারা শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে আরও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের দাবি জানান।
বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের কল্যাণে রাজনৈতিক বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মানয়ীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ খান, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু,জেলা পরিষদের প্রশাসক আশেক মাহমুদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু,সহ সভাপতি আব্দুল মজিদ, সহ সভাপতি আহমেদ আলী শাহিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সহ সভাপতি শাহাবুদ্দিন, সহ সভাপতি মাসুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,সম্পাদক মেহের উল্লাহ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, বেনাপোল উন্নয়ন পরিষদের সভাপতি মফিজুর রহমান স্বজন, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির
অর্থ সম্পাদক মিয়াদ আলী, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ,যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু সহ ১১ টি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এছাড়াও জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET