বিরলে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে বিরল খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়ামুল হক এর সভাপতিত্বে বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, সাধারণ সম্পাদক শাহিনুর আলম জুয়েল, চালকল মালিক রকিবুল আলম বাবু, আব্দুল লতিফ, সাইদুর রহমান প্রমূখ।
সংগ্রহ লক্ষ্য মাত্রা এবার বিরল উপজেলায় ধান- ১০৯২ মে.টন (সময়সীমা-৩ মে হতে ৩১ আগস্ট) দর ৩৬ টাকা প্রতি কেজি, চাল সিদ্ধ- ৭৪২৩.৯৮০ মে.টন (সময়সীমা-১৫ মে হতে ৩১ আগস্ট) দর ৪৯ টাকা প্রতি কেজি ও চাল আতপ- ১৩৫ মে.টন (সময়সীমা-১৫ মে হতে ৩১ আগস্ট) দর ৪৮ টাকা প্রতি কেজি হারে সংগ্রহ করা হবে বলে জানানো হয়। এরপর প্রধান অতিথি আকস্মিক বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগীদের সেবা প্রদানে চিকিৎসক ও স্টাফদের আন্তরিক হওয়া এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অনুরোধ করেন।
Please follow and like us:









