৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৬ ২০২৬, ২৩:২৫ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে গরুর ঘাস কেটে পুকুরের পানিতে ধোয়ার জন্য নেমে মৃত্যু হয়েছে মৃগী রোগে আক্রান্ত মোহাম্মদ তারেক নামে এক যুবকের। উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশি মোহাম্মদ আবদুল মহিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ লিটন মিয়ার বড় ছেলে মোহাম্মদ তারেক মৃগী রোগে আক্রান্ত ছিল। প্রতিদিনের ন্যায় শনিবার গরুর ঘাস কেটে বাড়ির পাশের পুকুরের পানিতে ধোয়ার জন্য নামে। কিছুক্ষণ পর পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। বাদ আসর পূর্ব কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ আবদুল মহিন বলেন, প্রতিদিনের মতো শনিবার দুপুরে সে বাড়ির পাশের পুকুরে ঘাস ধোয়ার জন্য নামে। কিছুক্ষণ পরই আশ-পাশের লোকজন তাকে পানিতে মৃত অবস্থায় দেখতে পায়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET