, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ৬শ’ পিস ইয়াবা-সহ মাদক কারবারি আটক 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুলাই ১১ ২০২৬, ১৫:৩১ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট থানার বিশেষ অভিযানে ৬শ’ পিস ইয়াবা-সহ মোহাম্মদ বাছির (২১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপাড়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি বাছির একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ইউসুফ মিয়ার পুত্র। নাঙ্গলকোট থানায় কর্মরত এসআই সমর বড়ুয়া ও এএসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স এ বিশেষ অভিযান পরিচালনা করেন।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহীনূর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি বাছিরকে ৬শত পিস ইয়াবা-সহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET