, , ,

শিরোনামঃ-
  • হোম
  • অপরাধ দূনীর্তি
  • বিরলে মৎস্য দপ্তরের অভিযানে জব্দ কৃত  বিপুল সংখ্যক নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস




বিরলে মৎস্য দপ্তরের অভিযানে জব্দ কৃত  বিপুল সংখ্যক নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২৬, ০০:৩১ | 610 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২০২৬/২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বিরল উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে বিরলের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে  বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারিও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে, উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার  উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এসব জাল ধ্বংস করা হয়।  বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান উপজেলার ৫ নং বিরল ইউনিয়ন ও ১০ নং রানীপুকুর ইউনিয়নের  তুলাই নদীর বিভিন্ন অংশ থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ৪০টি ও কারেন্ট জাল ১০টি পানি থেকে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দুই লক্ষ্য টাকার অধিক।  পরে বিরল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে জব্দকৃত এসব জাল ধ্বংস করা হয়েছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের কঠোর তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET