, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স




আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০২৬, ২৩:৪২ | 600 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপি তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ এর সঞ্চালনায় প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল,উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল প্রমুখ। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের মাধ্যমে উপযুক্ত পরিবার চিহ্নিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করা হয়। এ কর্মসূচি বাস্তবায়িত হলে অসচ্ছল ও সহায়তা-প্রত্যাশী পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা জোরদারে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বক্তাদের। প্রেস কনফারেন্সে সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী, রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET