, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সমস্যা নিরসনে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা




সমস্যা নিরসনে রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৬, ২৩:৩৮ | 607 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীসহ সকল কর্মচারীর বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে রাজশাহীতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী সড়ক ভবন চত্বরে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা আঞ্চলিক সংসদ, রাজশাহীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু এবং রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মাইনুল হক হারু।

সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ওয়ার্কচার্জড ও মাস্টাররোল কর্মচারীদের সমস্যা চিহ্নিতকরণ এবং সেগুলো নিরসনের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

বক্তারা শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET