কুমিল্লার নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭পদে ৩৯টি মনোনয়নপত্র গ্রহণ ও জমা দিয়েছেন প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে বিভিন্ন পদে ৩৯জন প্রার্থী সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ২জন প্রার্থী হলেন কাউছার আলম, সেলিম জাহাঙ্গীর মন্টু। সিনিয়র সহ-সভাপতি পদে ২জন প্রার্থী হলেন তাজুল ইসলাম ও সৈয়দ আহম্মদ। সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী হলেন মোহাম্মদ ইসরাফিল, এনায়েত উল্লাহ কামাল, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন। সাংগঠনিক পদে ৪জন হলেন কামরুজ্জামান, সাহাব উদ্দিন খাঁন, খলিলুর রহমান সোহাগ, নাছির উদ্দিন মজুমদার পিন্টু। এছাড়া ১৭ টি পদে মোট ৩৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা প্রদান করেন।
মনোনয়নপত্র জমা শেষে প্রেস ব্রিফিং করা হয়। এসময় বক্তব্য রাখেন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, বাজার ব্যবসায়ী সংস্থা আহবায়ক আনোয়ার হোসেন মুকুল ও সদস্য সচিব এম আরিফুল আলম নোমান, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাজার ব্যবসায়ী সংস্থা যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।
উপজেলা সমাজসেবা অফিসার ও প্রিজাইডিং অফিসার রাশেদ মিয়াজী বলেন, নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। অবাধ ও সুষ্ঠ ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই, ২১ অক্টোবর বুধবার প্রার্থীতা প্রত্যাহার, ২২ অক্টোবর বৃহস্পতিবার বাতিলকৃত প্রার্থীদের আপিল, ২৩ অক্টোবর আপিল শুনানি, ২৪ অক্টোবর প্রতীক বরাদ্দ, ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর রাত ৮টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। ৩১ অক্টোবর নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Please follow and like us:









