, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আলোকিত পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন এম এ মতিন সজীব




আলোকিত পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন এম এ মতিন সজীব

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৬, ১২:০৩ | 603 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

২য় রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন-২০২৬ এ ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেয়েছেন সিরাজগঞ্জের বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের সভাপতি এবং সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশ-এর রাজশাহী বিভাগীয় কমিটির অন্যতম সদস্য এম এ মতিন সজীব। পাঠাগার প্রতিষ্ঠা ও পাঠাভ্যাস গড়ে তোলা এবং ‘প্রতিটি গ্রামে হোক একটি পাঠাগার’ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

৩১ অক্টোবর, শনিবার দিনব্যাপী রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশের ১৪৯টি পাঠাগারের প্রতিনিধি, কবি-সাহিত্যিক, লেখক-সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ পাঠক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে পাঠাগারের ভূমিকা তুলে ধরেন। তথ্য-প্রযুক্তির এ যুগে ছাত্র-ছাত্রীদের পাঠ্যবই পড়ার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন পাঠাগারে বই পড়ার প্রয়োজনীয়তার কথা বলেন। এ ক্ষেত্রে পাঠাগার সংগঠকদের বই পড়ার পরিবেশ গড়ে তুলতে হবে। এতে পাঠাগারগুলোতে পাঠকের উপস্থিতি বাড়বে। বজলুর রহমান গ্রন্থাগার গতবারের ন্যায় এ বছরও রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন আয়োজন করে।

তিন পর্বে সাজানো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব নবীর হোসাইন। বজলুর রহমান গ্রন্থাগারের সভাপতি গোলাম রব্বানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, কথা সাহিত্যিক বিশ্বজিৎ দাস, সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশের সভাপতি আবদুস ছাত্তার খান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, কবি ও ছড়াকার রাজ্জাক দুলাল, শিশু সাহিত্যিক ও প্রকাশক কাদের বাবু, কবি ও গবেষক আদিল ফকির, পাঠাগার ঐক্যপরিষদ বাংলাদেশের সভাপতি মহিউদ্দিন মজুমদার প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET