, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • ঠাকুরগাঁও জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন’ অনুষ্ঠিত ।




ঠাকুরগাঁও জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন’ অনুষ্ঠিত ।

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০১৮, ২১:০৪ | 1049 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ০৯ টায় ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠ প্রাঙ্গণে ঠাকুরগাঁও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের  জেলা সম্মেলন’১৮ অনুষ্ঠিত হয়েছে ।ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঠাকুরগাঁও জেলা সভাপতি মুহাম্মাদ সারাফাত হোসেন-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাঃ হোসেন আলী, দ্বীনি সংগঠন জেলার ছদর মাওলানা মুহাঃ জামাল উদ্দীন, ইসলামী শ্রমিক আন্দোলন ঠাকুরগাঁও জেলার সভাপতি ও  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঠাকুরগাঁও ১ আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী আব্দুল জব্বার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার ৪৭ বছর পেরিয়েছে। বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু কিছু দুর্নীতিবাজ নেতা ছাড়া আমারা আর কিছুই পাইনি। জনগণ আজও তাদের পরিপূর্ণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ক্ষমতার পরিবর্তন আর দুর্নীতিবাজ নেতার মাধ্যমে দেশের কল্যাণ হতে পারে না। তাই জনগণের পরিপূর্ণ মৌলিক অধিকার ফিরিয়ে দিতে প্রচলিত রাজনৈতিক ধারার পরিবর্তন করে ইসলামকে ক্ষমতায় আনতে হবে।

প্রধান বক্তা  বলেন সুশাসন ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে  ইসলামী শাসনতন্ত্রই একমাত্র ভরসা। আর এর জন্য প্রয়োজন আদর্শ ও দক্ষ এক ঝাক কর্মী বাহিনী। এই কর্মী বাহিনী তৈরীর কাজ করে যাচ্ছে ইশা ছাত্র আন্দোলন।

সম্মেলন শেষে প্রধান অতিথি ২০১৭ সালের কমিটি বিলুপ্তি করেন এবং ২০১৮ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে মুহাম্মাদ সারাফাত হোসেন, সহ-সভাপতি মুহাম্মাদ হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহেদুল ইসলাম এর নাম ঘোষনা করে  শপথ বাক্য পাঠ করান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET